ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ফিরল শিমুল-লামিমা জুটি

ফিরল শিমুল-লামিমা জুটি

নবপ্রকাশ ডেস্ক:

কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ফিমেল’, ‘অসময়’ কিংবা ‘হোটেল রিল্যাক্স’-এর মতো জনপ্রিয় কাজের মাধ্যমে দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন শিমুল শর্মা ও লামিমা লাম জুটি। দীর্ঘ দিন প্রযোজনা সংস্থা ‘বঙ্গ’ অরিজিনাল-এর সঙ্গে কাজ করে নিজেদের সুপ্রতিষ্ঠিত করা এই জনপ্রিয় জুটি আবারও পর্দায় ফিরছেন নতুন নাটক নিয়ে।

রোমান্টিক-কমেডি ঘরানার এই নতুন নাটকের নাম রাখা হয়েছে ‘চেক আউট’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-র অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নাটকটির প্রথম পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে— ‘ক্যামেরার সামনে পারফেক্ট স্মাইল, কিন্তু পেছনের গল্পটা পুরোপুরি উল্টো!’

বঙ্গ অরিজিনাল-এর ব্যানারে নির্মিত এ নাটকটি পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন। নাটকটির মূল গল্প লিখেছেন অভিনেতা শিমুল শর্মা নিজেই। এছাড়া চিত্রনাট্য ও সংলাপে তার সঙ্গে যৌথভাবে ছিলেন মানব মিত্র।

এর আগে গত বছর মুক্তি পাওয়া ‘শর্টকাট’ নাটকে এই জুটির কেমিস্ট্রি বেশ প্রশংসিত হয়েছিল। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার নির্মিত ‘চেক আউট’ নাটকে শিমুল-লামিমা ছাড়াও অভিনয় করেছেন তুষার খান, রেশমা আহমেদ, সায়কা শামসীর, ক্রিস্টিয়ানো তন্ময়, শাওন রিহান ও এমা। আগামী ১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে এটি মুক্তি পাবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে