ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‘প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই’: গুঞ্জনের জবাব দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

‘প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই’: গুঞ্জনের জবাব দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন—এমন খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, হেগসেথ ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগীদের সঙ্গে সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেগসেথ দাবি করেন, এনবিসি নিউজের প্রতিবেদনটি ‘১০০ শতাংশ মিথ্যা’। তার ভাষ্য, তথ্যগুলো সঠিক নয় বলে জানানো সত্ত্বেও সংবাদমাধ্যমটি বেনামি সূত্রের ওপর নির্ভর করে প্রতিবেদন প্রকাশ করেছে।

হেগসেথ লিখেছেন, ‘আমার একমাত্র কাজ যুদ্ধ (প্রতিরক্ষা)মন্ত্রণালয়কে আবারও মহান করা।’

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, হেগসেথ ও তার স্ত্রী জেনিফার কয়েক মাস ধরে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।

প্রতিবেদন অনুযায়ী, তারা মনে করেন হেগসেথের রক্ষণশীল রাজনৈতিক অবস্থান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তা হোয়াইট হাউসে যাওয়ার সম্ভাব্য লড়াইয়ের ভিত্তি তৈরি করতে পারে।

এনবিসি নিউজ আরও জানিয়েছে, সম্প্রতি আইওয়া স্টেট ফেয়ারে হেগসেথের উপস্থিতি তার দলের সদস্যদের মধ্যে সম্ভাব্য নির্বাচনী প্রচারণা নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে।

অন্যদিকে,  হেগসেথের প্রধান পেন্টাগন মুখপাত্র শন পারনেলও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জল্পনা নাকচ করেছেন।

নিউজউইককে তিনি বলেন, ‘সেক্রেটারি হেগসেথ প্রেসিডেন্ট পদে লড়ছেন না। তার প্রধান অগ্রাধিকার হচ্ছে ওয়ার ডিপার্টমেন্টের নেতৃত্ব দেওয়া। এ নিয়ে অন্য সব জল্পনা অর্থহীন। ‘

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে, সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীদের নিয়ে জল্পনাও বাড়ছে।

ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম আলোচনায় রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে