ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান আজ

‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান আজ

নবপ্রকাশ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান আজ সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার জন্য সম্মতি প্রদান করেছেন।
মন্ত্রণালয় জানায়, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতা বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এসব প্রতিযোগিতা থেকে বাছাই হওয়া শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে আজ প্রাথমিক শিক্ষা পদক তুলে দেওয়া হবে।
ব্যক্তি পর্যায়ে ১৫টি এবং প্রতিষ্ঠান পর্যায়ে ২টি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়। সাধারণত প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা, প্রশাসন এবং বিদ্যালয় নির্বাচন করা হয়। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয়—এই চার ধাপে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে পদকের জন্য একটি নতুন নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর মূল উদ্দেশ্য হলো:
• প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ।
• শিশুদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ সাধন।
• শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে তাদের উদ্ভাবনী কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রদান।
মূল্যায়ন প্রক্রিয়াটি উপজেলা থেকে জাতীয় পর্যায়ে ৪টি স্তরে পরিচালিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতার শর্ত এবং বিভাগীয় মামলাবিহীন হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত ‘প্রাথমিক শিক্ষা পদক’ শিক্ষায় বিশেষ অবদান রাখা শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানকে দেওয়া একটি সম্মানজনক পুরস্কার। উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধাপে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী এবং শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেওয়া এই পদক সকলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে