নব প্রকাশ ডেস্ক:
প্রাথমিক বিদ্যালয়ে নতুন সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ ও কর্মস্থল নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষক বদলি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের আগে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন শিক্ষকদের পদায়ন শেষ হওয়ার পর পুনরায় বদলি প্রক্রিয়া চালু হবে বলে জানানো হয়।
