ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জনে যা বললেন শোয়েব

প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জনে যা বললেন শোয়েব

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স এবং ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন শুরু হয়। এর ধারাবাহিকতায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, পিসিবির নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম গতি তারকা শোয়েব আখতার। তবে পিসিবির সাথে এমন কোনো ধরনের আলোচনার খবর সরাসরি নাকচ করে দিয়ে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ৫১ বছর বয়সী সাবেক এই পেসার।

সম্প্রতি জাতীয় দল ও বোর্ডের সম্ভাব্য পদ পরিবর্তন নিয়ে চলা আলোচনার মাঝে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে শোয়েব আখতার স্পষ্ট জানান, পিসিবির আনুষ্ঠানিক কোনো দায়িত্বে যোগ দেওয়া নিয়ে তাঁর সঙ্গে বোর্ডের কর্তাদের বিন্দুমাত্র কথা হয়নি। বিষয়টিকে পুরোপুরি জল্পনা-কল্পনা ও অনুমানের ফসল বলে অভিহিত করেন তিনি।

সাক্ষাৎকারে পিসিবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার বিষয়ে অতীতের মতো আবারো তাঁর প্রয়াত মায়ের দেওয়া পরামর্শের কথা তুলে ধরেন শোয়েব। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে ৫১ বছর বয়সী ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই তারকা বলেন, “এরকম কিছুই ঘটছে না। গণমাধ্যমে যা প্রচার করা হচ্ছে, তা নিছকই অনুমান নির্ভর। আমি আমার আগের অবস্থানেই অনড় রয়েছি এবং আমার মায়ের দেওয়া পরামর্শ মেনে চলব। এসব দাবির বিন্দুমাত্র সত্যতা নেই।”

তিনি আরও যুক্ত করেন, “প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়া সম্পর্কিত এই সব খবর আমার কানেও এসেছে। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, এগুলা সবই ভুয়া। পিসিবিতে যাওয়ার বা প্রশাসনিক পদে যুক্ত হওয়ার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমি স্রেফ পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও মঙ্গল কামনা করি।”

বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রের হিউস্টনে ছুটি কাটাচ্ছেন শোয়েব আখতার। পিসিবির অফিশিয়াল পদ বা দায়িত্ব গ্রহণ না করেও দেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখার অনেক বিকল্প পথ খোলা রয়েছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, “অবশ্যই দেশের ক্রিকেটের সেবা করতে চাই, তবে তার জন্য পিসিবির পদে আসীন হওয়া জরুরি নয়। অন্য অনেক উপায়েও সেই অবদান রাখার সুযোগ রয়েছে।”

শোয়েব আখতারের এই অবস্থান ও স্পষ্ট বার্তার পর পিসিবির প্রধান নির্বাচন পদে তাঁকে ঘিরে তৈরি হওয়া জোর গুঞ্জনের অবসান ঘটল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে