ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » প্রথম দিনেই অজয়ের ৯৫ কোটির রেকর্ড

প্রথম দিনেই অজয়ের ৯৫ কোটির রেকর্ড

বিনোদন ডেস্ক:

গান্ধী জয়ন্তীর ছুটির দিনকে কেন্দ্র করে ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির পরই বক্স অফিসে রেকর্ড ভাঙা তাণ্ডব শুরু করেছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত রহস্য-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’। চিত্রনাট্যের চমক এবং ব্র্যান্ড ভ্যালুর ওপর ভর করে মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী রেকর্ড ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করেছে ছবিটি।

একই সাথে ভারতীয় বক্স অফিসে কোনো বলিউড সিনেমার জন্য এটি সাম্প্রতিক সময়ের অন্যতম শীর্ষ ও বিশাল উদ্বোধনী ব্যবসা হিসেবে রেকর্ড গড়েছে।

বাণিজ্যিক পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা গেছে, প্রথম দিনে ভারতের বাজার থেকে সিনেমাটি ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নিট আয় করেছে। গ্রস বা মোট আয়ের হিসাবে যা দাঁড়ায় ৮০ কোটি ১০ লাখ রুপি। অন্যদিকে ওভারসিজ বা আন্তর্জাতিক বাজার থেকে প্রথম দিনেই যুক্ত হয়েছে আরও ১৫ কোটি রুপি।

প্রথম দিনেই ভারতে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নিট আয়ের মধ্য দিয়ে অজয় দেবগনের অভিনয় জীবনের অতীতের সমস্ত উদ্বোধনী আয়ের রেকর্ড চুরমার হয়ে গেছে। এর আগে অভিনেতার ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড ছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিংহাম এগেইন’ সিনেমার দখলে, যা প্রথম দিনে ভারতে ব্যবসা করেছিল প্রায় ৪৩ কোটি ৫০ লাখ রুপি।

অজয়ের অন্যান্য সুপারহিট ওপেনারের তালিকায় রয়েছে ‘সিংহাম রিটার্নস’ (৩২.১০ কোটি), ‘গোলমাল এগেইন’ (৩০.১৫ কোটি) এবং ‘রেইড ২’ (১৯.২৫ কোটি রুপি)। তবে ‘দৃশ্যম ৩’ পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে বিশাল ব্যবধান তৈরি করে শীর্ষে জায়গা করে নিয়েছে।

শুধু অজয়ের ব্যক্তিগত রেকর্ডই নয়, শাহরুখ খানের ‘পাঠান’ (৫৭ কোটি) এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ (৬৩ কোটি রুপি)-এর মতো বক্স অফিস প্রকম্পিত করা মেগাবাজেট সিনেমাগুলোর উদ্বোধনী রেকর্ডকেও ছাড়িয়ে গেছে ‘দৃশ্যম ৩’। যদিও সর্বকালের শীর্ষ উদ্বোধনী তালিকার ক্ষেত্রে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পেছনে রয়েছে ছবিটি, তবুও সাম্প্রতিক হিন্দি চলচ্চিত্রের খরা কাটাতে এই সাফল্যকে এক বড় মাইলফলক হিসেবে দেখছেন সিনেমা বিশ্লেষকরা।

সিনেমার এই রেকর্ড আয়ের আগাম আভাস পাওয়া গিয়েছিল বুকিং চালুর পরপরই। গত ২৭ সেপ্টেম্বর আগাম টিকিট বিক্রি শুরু হলে মুক্তির পূর্বেই কেবল অগ্রিম বুকিং থেকে আয় ৫০ কোটি রুপি ছাড়িয়ে যায়। বিশ্বজুড়ে প্রথম দিনের জন্য রেকর্ড ১৩ লাখেরও বেশি আগাম টিকিট বিক্রি হয়েছিল।

মুক্তিপ্রাপ্ত প্রথম দিনে ভারতে সিনেমাটির প্রায় ১৫ হাজার ৭৫ ৯টিরও বেশি শো অনুষ্ঠিত হয়। প্রেক্ষাগৃহের তথ্য অনুযায়ী, সকালে দর্শকদের উপস্থিতি ছিল ৪৬.৩৮ শতাংশ, যা দুপুরের শো-তে বেড়ে দাঁড়ায় ৭০.১৫ শতাংশে। এরপর সন্ধ্যায় ৭৫.৩১ এবং রাতের শো-তে উপস্থিতির হার রেকর্ড ৭৬.৪৬ শতাংশে পৌঁছায়। পুরো দিন জুড়ে গড়ে আসন পূর্ণতার হার ছিল ৬৭.০৮ শতাংশ।

পূর্বে বাণিজ্যিক বিশ্লেষকরা প্রথম দিনে ২৫ থেকে ৩০ কোটি রুপি আয়ের পূর্বাভাস দিলেও দর্শক উন্মাদনা সেই প্রাক্কলনকে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে মুক্তি পাওয়া ফ্র্যাঞ্চাইজিটির প্রথম কিস্তি ‘দৃশ্যম’ প্রথম দিনে আয় করেছিল মাত্র ৫ কোটি ৮৫ লাখ রুপি। বিশ্বজুড়ে যার মোট আয় দাঁড়ায় ১১০ কোটি রুপি। এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ প্রথম দিনে ১৫ কোটি ৩৮ লাখ রুপি থেকে শুরু করে বিশ্বব্যাপী প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে সফলতা অর্জন করে।

আর এবার এক দশক পর তৃতীয় কিস্তির প্রথম দিনের আয় (৬৬.৭৫ কোটি) প্রথম ছবির তুলনায় ১১ গুণ এবং দ্বিতীয় কিস্তির চার গুণেরও বেশি। যা একটি ব্র্যান্ড বা ফ্র্যাঞ্চাইজি হিসেবে ‘দৃশ্যম’-এর আকাশচুম্বী বিশ্বস্ততার প্রমাণ দেয়।

অভিষেক পাঠক পরিচালিত ও নির্মিত থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘দৃশ্যম ৩’-এ অজয় দেবগনের সাথে সমান তালে পারফর্ম করেছেন শ্রিয়া শরণ, টাবু, জয়দীপ আহলাওয়াত, প্রকাশ রাজ, ইশিতা দত্ত ও মৃণাল যাদব।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে