ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » পারমাণবিক অস্ত্র ছাড়বে না উত্তর কোরিয়া: পররাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক অস্ত্র ছাড়বে না উত্তর কোরিয়া: পররাষ্ট্রমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

উত্তর কোরিয়া চিরকাল পারমাণবিক অস্ত্র ধরে রাখবে বলে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার আহ্বানের পরদিন বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) পিয়ংইয়ংয়ের এই দৃঢ় অবস্থানের কথা জানানো হয়।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আর না বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ গড়ে তোলার আশা প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধ থাকা সংলাপ পুনরায় চালুর প্রতিশ্রুতি দেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখান করে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই বলেন, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কোনো পরিস্থিতিতেই পরিবর্তন হবে না। সংঘাত ও সংলাপ পাশাপাশি চলতে পারে—এমন ধারণা উত্তর কোরিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

তিনি স্পষ্ট করে জানান, শত্রুভাবাপন্ন শক্তিগুলো যত চেষ্টাই করুক না কেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার আইনি ও রাজনৈতিক মর্যাদা চিরস্থায়ী থাকবে। উত্তর কোরিয়া ইতোমধ্যে তাদের পারমাণবিক অবস্থান আইনে অন্তর্ভুক্ত করেছে এবং দেশটির নেতৃত্ব এই শক্তিকে অপরিবর্তনীয় হিসেবে ঘোষণা করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে