ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী

পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী

পাকিস্তানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পরে আটক হয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) সাবেক ফাইটার পাইলট অভিনন্দন বর্তমান। এবার তিনি নতুন করে শিরোনাম হলেন। ভারতীয় বিমানবাহিনী থেকে আগাম অবসর নিয়ে বেসরকারি এয়ারলাইনসে বাণিজ্যিক পাইলট হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ২২ বছর বিমানবাহিনীতে দায়িত্ব পালন করা সাবেক গ্রুপ ক্যাপ্টেন ও বীর চক্র পদকপ্রাপ্ত অভিনন্দন আগস্টে গোয়াভিত্তিক আঞ্চলিক এয়ারলাইন ফ্লাই৯১-এ পাইলট হিসেবে যোগ দিয়েছেন।

 

তবে অভিনন্দন বর্তমান এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি। ফ্লাই৯১-এর এক মুখপাত্রও কর্মীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

২০২৪ সালের মার্চে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করা ফ্লাই৯১ বর্তমানে ছয়টি উড়োজাহাজ পরিচালনা করছে। এয়ারলাইনটির দুটি ঘাঁটি হলো গোয়া ও হায়দরাবাদ।

 

২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতের ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হন। এরপর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। নয়াদিল্লির দাবি ছিল, হামলার লক্ষ্য ছিল জইশ-ই-মোহাম্মদের একটি প্রশিক্ষণ শিবির।

এর পরদিন পাকিস্তানি বিমানবাহিনী পাল্টা হামলা চালালে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়।

২৭ ফেব্রুয়ারি আকাশযুদ্ধে অংশ নেন তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ভারতীয় দাবি অনুযায়ী, সংঘর্ষে তিনি পাকিস্তানি বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেন। পরে তার নিজের মিগ-২১ বাইসনও গুলিবিদ্ধ হয়ে বিধ্বস্ত হয় ও তিনি পাকিস্তানের ভূখণ্ডে অবতরণ করেন।

 

 

পাকিস্তানি বাহিনী তাকে আটক করে তিন দিন বন্দি রাখে। ১ মার্চ রাতে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। ভূপাতিত বিমান থেকে বের হওয়ার সময় তিনি আহতও হয়েছিলেন।

অভিনন্দন বর্তমানকে ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পদক ‘বীর চক্র’ প্রদান করা হয়। পুরস্কারের সনদে আকাশযুদ্ধে তার ‘অসাধারণ দায়িত্ববোধের’ প্রশংসা করা হয়।

সূত্র: এনডিটিভি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে