ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পল্লবীর বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের ১৩ ইউনিট

পল্লবীর বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের ১৩ ইউনিট

নবপ্রকাশ ডেস্কঃ
রাজধানীর পল্লবীর কালশী এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে এর ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন নিয়ন্ত্রণে আশপাশের ফায়ার স্টেশনগুলোর ১৩টি ইউনিট কাজ করছে। তবে সেখানে পানির সংকট রয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে