ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পরীক্ষায় অনুপস্থিতির ‘হটস্পট’ ময়মনসিংহ, চিত্র উল্টো চট্টগ্রামে

পরীক্ষায় অনুপস্থিতির ‘হটস্পট’ ময়মনসিংহ, চিত্র উল্টো চট্টগ্রামে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলের বিস্তারিত তথ্যে দেখা যায়, এবার ময়মনসিংহ বোর্ডে সবেচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর সবচেয়ে কম অনুপস্থিতি ছিল চট্টগ্রাম বোর্ডে।

সোমবার (১০ আগস্ট) সব বোর্ডের ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। এবার গড় পাশের হার ৬২.২৫ শতাংশ। ২০২৪ সালে পাশের হার ছিল ৬৮.৪৫ শতাংশ।

পরিসংখ্যানে দেখা গেছে, অনুপস্থিত শিক্ষার্থী সবচেয়ে বেশি ছিল ময়মনসিংহ বোর্ডে। ৪৫৮৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেননি এই বোর্ডে। চট্টগ্রাম আছে এই তালিকায় সবার শেষে, ৪৬৩ জন অনুপস্থিত ছিলেন এবারের পরীক্ষায়।

দিনাজপুর বোর্ডে শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ, ২৯৪২ জন পরীক্ষা দেননি। তিনে আছে রাজশাহী বোর্ড, অনুপস্থিত ২৯০৮ জন।

রপরের ৬টি স্থান দখল করে আছে যথাক্রমে যশোর (২৮৬৭), ঢাকা (২৬০৪), বরিশাল (২৪৪৩), কুমিল্লা (১৩৯০), সিলেট (৬০৭) ও চট্টগ্রাম (৪৬৩)।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষা শেষ হয় ২৪ মে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে