ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পদত্যাগ করলেন আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করলেন আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল

নবপ্রকাশ ডেস্ক:

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) কে এম রেজাউল ফিরোজ রিন্টু পদত্যাগ করেছেন। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসেই মোট আটজন আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে পদত্যাগ করলেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে কে এম রেজাউল ফিরোজ রিন্টু জানান, তিনি গত রোববার (২০ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে অপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনও পদত্যাগ করেন। সোমবার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, পদত্যাগপত্র দুটি গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

গত ৩০ জুলাই আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেয়েছিলেন, কে এম রেজাউল ফিরোজ রিন্টু ছিলেন তাঁদেরই একজন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেন। তারও আগে ৭ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবদুল জব্বার ভুঞাসহ একযোগে পদত্যাগ করেছিলেন পাঁচজন আইন কর্মকর্তা। সব মিলিয়ে চলতি মাসে রাষ্ট্রপক্ষের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে