ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্র নিহত

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্র নিহত

সংবাদদাতা,নোয়াখালী:

জেলার সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্র ফয়সাল মারা গেছে।নিহত ফয়সালের মা জানান,বেলা তখন দেড়টা। লোডশেডিংয়ের কারণে ঘরে বিদ্যুৎ ছিল না। এই সুযোগে বৈদ্যুতিক মোটরের লাইন মেরামত করতে যায় তার ছেলে। তবে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। সঙ্গে সঙ্গেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। এটি দেখে তাকে বাঁচাতে যান তিনি। তবে তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনিও ছিটকে পড়েন।

আজ বুধবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ফয়সাল হোসেন (১৭)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও ওই গ্রামের মো. ইয়াছিন ব্যাপারীর ছেলে। এ ঘটনায় তার মা শেফালী আক্তার (৪৩) গুরুতর আহত হয়েছেন। তাঁকে নোয়াখালী জেলা শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ফয়সালের মামা খলিলুর রহমান বলেন, চেষ্টা করেও ফয়সালের মা তাকে বাঁচাতে পারেনি। এ ঘটনায় মা শেফালী বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে এসেছিলেন। তবে ততক্ষণে ফয়সাল অচেতন হয়ে পড়ে। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় পরিবারের অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে