ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায় তবে মহানগর বিএনপি তাকে প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

শনিবার (০১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিনি এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, তেলাপোকা-ছাড়পোকাদের আজেবাজে বক্তব্যে সফল প্রধানমন্ত্রীর তারেক রহমানের কিছুই হবে না।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বের হয়ে চাষাঢ়া হয়ে ২নং রেলগেট ঘুরে পুনরায় মিশনপাড়া গিয়ে সমাবেশ করে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা প্রমুখ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে