ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » নাটোরে সন্তানসম্ভবা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নাটোরে সন্তানসম্ভবা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক,নাটোর: নাটোরে সন্তানসম্ভবা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
নাটোরের সিংড়ায় স্বামীর বিরুদ্ধে বুলবুলি খাতুন ববিতা নামে সন্তানসম্ভবা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চি ভদরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আটককৃত স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ একই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের একপর্যায়ে মোহাম্মদ আব্দুল্লাহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার সাত মাসের সন্তানসম্ভবা স্ত্রী বুলবুলি খাতুন ববিতাকে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় বুলবুলির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে চিকিৎসক বুলবুলিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেই সাথে অভিযান চালিয়ে আব্দুল্লাহকে আটক করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে