ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » নতুন প্রযুক্তির উদ্ভাবনে রাষ্ট্রপতির আহ্বান

নতুন প্রযুক্তির উদ্ভাবনে রাষ্ট্রপতির আহ্বান

নবপ্রকাশ ডেস্ক:

জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এআই যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার তাগিদ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে এক প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্র প্রধান বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অনিয়ন্ত্রিত ও মাত্রাতিরিক্ত ব্যবহার মানুষের স্বাভাবিক চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে সংকুচিত করছে। তাই মানবকল্যাণ নিশ্চিত করতে পরিমিত ও দায়িত্বশীল মাত্রায় এর প্রযুক্তিগত ব্যবহার নিশ্চিত করা জরুরি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ সাক্ষাৎকালে কুয়েটের সার্বিক একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আলোচনায় উন্নত শিক্ষাব্যবস্থাকে কেবল রাজধানীকেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি দেশের জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) কার্যক্রমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে উপাচার্য কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে তিনি তা সানন্দে গ্রহণ করেন এবং উপস্থিত থাকার সদয় আশ্বাস দেন।

উক্ত সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব, অন্যান্য সচিবগণ, প্রেস সচিব এবং কুয়েটের ঊর্ধ্বতন অধ্যাপকমণ্ডলী উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে