ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নতুন দায়িত্বে সেলিম ভূঁইয়া

নতুন দায়িত্বে সেলিম ভূঁইয়া

জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ সেলিম ভূঁইয়াকে সভাপতি করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ সেলিম ভূঁইয়ার সঙ্গে কমিটিতে আরও রয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, মো. জাহাঙ্গীর আলম মিয়া, মোসা. তাহসিনা রুশদী, বীথিকা বিনতে হোসাইন, মোহাম্মদ মজিবুর রহমান ও আতিকুর রহমান মুজাহিদ।

জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বিষয়ে সংসদে ভূমিকা রাখবে।

এদিন জাতীয় সংসদে আরও নয়টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংসদে জবাবদিহি নিশ্চিত করা এবং বিভিন্ন বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করবেন সদস্যরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে