ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনকে কু’পিয়ে ও পিটিয়ে হ’ত্যার অভিযোগ

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনকে কু’পিয়ে ও পিটিয়ে হ’ত্যার অভিযোগ

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজী (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার মহারাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, গত সোমবার বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা বাজার এলাকায় ভদ্রবিলা ও পাশের পলইডাঙ্গা গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়। পরে দুই দফায় মিমাংসার চেষ্টা করলেও তা হয়নি।

নিহতের পরিবারের অভিযোগ, মোস্তফা কাজী বর্তমানে পলইডাঙ্গা ও ভদ্রবিলার মধ্যবর্তী মহারাগ গ্রামে বাসবাস করতেন৷ তবে তার বাড়ি আগে পলইডাঙ্গা ছিল। এ কারণে ফুটবলের বিরোধের জেরে শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে আতর্কিতভাবে হামলা করে মোস্তফাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ভদ্রবিলা এলাকার কয়েকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ড বলেন, পুলিশের একাধিক ইউনিট ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। একইসঙ্গে ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার কাজও চলমান রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে