ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » দিল্লিতে হাই অ্যালার্ট জারি

দিল্লিতে হাই অ্যালার্ট জারি

দিল্লিতে হাই অ্যালার্ট জার
নবপ্রকাশ ডেস্কঃ
জঙ্গি মডিউল ধরা পড়ার কয়েক সপ্তাহের মাথায় ফের বড়সড় নাশকতার আশঙ্কায় ভারতের রাজধানী দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, দিল্লির গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং জনবহুল এলাকাগুলোতে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর ছক কষছে জঙ্গিরা। এই সতর্কবার্তার পরই গোটা শহরজুড়ে কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছে দিল্লি পুলিশ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, জঙ্গিদের নিশানায় রয়েছে দিল্লির একাধিক সংবেদনশীল এলাকা।
বিশেষ করে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় এবং রাজ্য দফতরের বাইরে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং বসানো হয়েছে ব্যারিকেড। তল্লাশি চালানো হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও কৌশলগত স্থানগুলোতে। গোয়েন্দারা আশঙ্কা করছেন, সাধারণ মানুষের পাশাপাশি কর্তব্যরত পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরাও জঙ্গিদের লক্ষ্যবস্তু হতে পারে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে