সংবাদদাতা ,দিনাজপুর:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
তিনি বলেন, সকালে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। পরবর্তীতে অপর দুই আরোহীকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে।
