ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » তেলের পাম্প গুলোতে গাড়ির লাইন ছোট হয়ে আসছে

তেলের পাম্প গুলোতে গাড়ির লাইন ছোট হয়ে আসছে

 

স্টাফ রিপোর্টার:
তেল পাম্পের লাইন ছোট হয়ে আসছে।মাত্র ১৫ মিনিটে তেল পেয়ে মোটরসাইকেলচালক মালেক। আজ ছুটির দিনে শুক্রবার ফিলিং স্টেশনগুলোয় তেলের জন্য লম্বা অনেকটাই ছোট। গত কয়েক দিনের তুলনায় লাইনের দৈর্ঘ্য কমে এসেছে।
সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মৎস্য ভবন মোড়ে রমনা ফিলিং স্টেশনে কথা হয় মোটরসাইকেলের রাইড শেয়ারের চালক মালেকের সঙ্গে। তেল নেওয়া শেষে তিনি দৈনিক নবপ্রকাশকে বলেন, ‘গত শনিবার ১০ ঘণ্টা দাঁড়িয়ে ৫০০ টাকার তেল পেয়েছিলাম। কিন্তু আজ মাত্র ১৫ মিনিট দাঁড়িয়ে ১ হাজার টাকার তেল পেলাম। আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, লাইন এত কমে যাবে কল্পনাও করিনি।’
মোটরসাইকেল ও প্রাইভেট কারের লাইন দেখে চালকেরা বলছেন এটি অবিশ্বাস্য। তাঁরা কল্পনাও করেনি এত দ্রুত তেলের এই লাইন কমতে পারে।
রাজধানীর পরীবাগ ও মৎস্য ভবন মোড়ের ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়। হঠাৎ লাইন কেন এত কমে গেছে বলে মনে করছেন—এমন প্রশ্নের জবাবে চালক মালেক বলেন, ‘দাম বাড়ানোর জন্য নাটক হইছে, আমার যত সম্ভব মনে হয়। দাম বাড়ার পর হঠাৎ এখন কেন কমে গেল লাইন? সরকার চাইলে আগে থেকে সবকিছু ঠিক করতে পারত। আগেই দাম বাড়িয়ে দিলে আমাদের এত ভোগান্তি হতো না। সারা বিশ্বেই তো তেলের দাম বেড়েছে, আমাদের বাড়ালে ক্ষতি কি? তাছাড়া আমাদের এখানে তেলের দাম কম থাকলে বরং সীমান্ত দিয়ে পাচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেরিতে হলেও সরকার তেলের দাম এবং পাম্পে তেলের সরবরাহ বাড়িয়ে ভালোই করেছে।”
হোটেল শেরাটন পার হয়েই পশ্চিম দিকে পরিবাগের মেঘনা পেট্রোলিয়াম পাম্পে লাইন এখনো লম্বা আছে। সেখানে বাইক চালক আব্দুল্লাহ আল মামুন বলেন, লাইন এত ছোট হয়ে আসবে এটা কল্পনা করতে পারিনি। ১০ ঘন্টা ১২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাওয়া যেত মাত্র ৫ লিটার তেল। এখন ইচ্ছেমতো নেওয়া যায় কোন সমস্যা হয় না লাইনেও বেশিক্ষণ দাঁড়াতে হয় না”
যাত্রাবাড়ী শনির আখড়া ধোলাইপাড় এলাকার পেট্রোল পাম্প গুলোতে লাইন নেই বললেই চলে। আগের মতই চিত্র ফিরে এসেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে