নবপ্রকাশ ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে গিয়েই আক্রান্ত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইট-পাটকেল, ডিম থেকে জুতো ছোড়া হল ডায়মন্ড হারবারের সংসদ সদস্যের দিকে। হামলা থেকে বাঁচাতে ‘সেনাপতি’র মাথায় শিরস্ত্রাণ পরিয়ে দিয়েছিলেন তৃণমূল কর্মীরা। তাতেও রক্ষা হয়নি। এলোপাথাড়ি চড়-ঘুষিতে হেলমেট খুলে গেল মাথা থেকে।
যদিও তার পরেও সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়েছিলেন তিনি। প্রায় দেড় ঘণ্টা পর সেই বাড়ি থেকে তিনি বার হলেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘোড়া নিরাপত্তার মধ্য দিয়ে। শেষমেশ তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তা নিয়েও চলে নানান ঝুট ঝামেলা ঝামেলা। বেশি রাতে মমতা জানান, অভিষেককে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।
