ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » তুমুল সমালোচনার মধ্যেও ২৫৪ কোটি পেরিয়ে ‘টক্সিক’

তুমুল সমালোচনার মধ্যেও ২৫৪ কোটি পেরিয়ে ‘টক্সিক’

সহিংসতা, প্রেমের দৃশ্য এবং নারী চরিত্রের উপস্থাপনা নিয়ে তুমুল ট্রোল ও নেতিবাচক সমালোচনার মুখে পড়লেও বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। মুক্তির চতুর্থ দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২৫৪ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির চার দিনে ভারতের বাজারে ‘টক্সিক’-এর নিট আয় দাঁড়িয়েছে ১৯০.৪৫ কোটি রুপি। দেশটিতে ছবিটির মোট আয় বা গ্রস সংগ্রহ ২২৭.৫০ কোটি রুপি।

চতুর্থ দিন অর্থাৎ শনিবার ভারতে ১৭ হাজার ৬১২টি প্রদর্শনী থেকে সিনেমাটি প্রায় ২৪.৫০ কোটি রুপি নিট আয় করেছে। আগের দিন শুক্রবার ছবিটির আয় ছিল ২৭.২০ কোটি রুপি।ফলে চতুর্থ দিনে আগের দিনের তুলনায় আয় কমেছে প্রায় ৯ দশমিক ৯ শতাংশ।

 

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে শনিবার আরও ৪ কোটি রুপি আয় করেছে ‘টক্সিক’। ফলে বিদেশের বাজারে চার দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৭.২৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস সংগ্রহ এখন ২৫৪.৭৫ কোটি রুপি।

চার দিনে ‘টক্সিক’-এর আয়

প্রথম দিন: নিট ১০১.১০ কোটি রুপি, ভারতে গ্রস ১২০.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী গ্রস ১৪০.৭৫ কোটি রুপি।

দ্বিতীয় দিন: নিট ৩৭.৬৫ কোটি রুপি, ভারতে গ্রস ৪৫.১০ কোটি এবং বিশ্বব্যাপী গ্রস ৪৯.৩৫ কোটি রুপি।

তৃতীয় দিন: নিট ২৭.২০ কোটি রুপি, ভারতে গ্রস ৩২.২৫ কোটি এবং বিশ্বব্যাপী গ্রস ৩১.২৫ কোটি রুপি।

চতুর্থ দিন: নিট ২৪.৫০ কোটি রুপি, ভারতে গ্রস ২৯.৪০ কোটি এবং বিশ্বব্যাপী গ্রস ৩৩.৪০ কোটি রুপি।

চার দিনে ভারতের বাজারে সিনেমাটির নিট আয় ১৯০.৪৫ কোটি এবং গ্রস আয় ২২৭.৫০ কোটি রুপি।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ ইয়াশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। গত ২৬ আগস্ট কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম ও ইংরেজি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

মুক্তির আগে থেকেই আলোচনায় থাকা সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার পর নতুন করে বিতর্কের মুখে পড়ে। কোনও দৃশ্য কর্তন না করেই কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ডের কাছ থেকে কেবল প্রাপ্তবয়স্কদের জন্য ‘এ’ সার্টিফিকেট পেয়েছে ছবিটি।

মুক্তির পর থেকেই অন-স্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্য এবং নারীদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রোল ও সমালোচনার শিকার হচ্ছে ‘টক্সিক’। বিশেষ করে কিয়ারা আদভানি ও ইয়াশের রোমান্টিক গান ‘তাবাহি’-তে তাদের রসায়ন ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

এ ছাড়া সিনেমার একটি ঘনিষ্ঠ দৃশ্যে ইঙ্গিতের কারণে অভিনেত্রী রুক্মিণী বসন্তও ট্রোলের মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে নেটিজেন ও ভক্তদের মতামতও বিভক্ত হয়ে গেছে। তবে বিতর্ক-সমালোচনার মধ্যেও বক্স অফিসে সিনেমাটির দাপুটে আয় অব্যাহত রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে