ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » তিন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করতে তারেক রহমান খামরেবাড়িতে

তিন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করতে তারেক রহমান খামরেবাড়িতে

স্টাফ রিপের্টার:

রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির তিনটি সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা এবং মহানগর পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) দুপুর ১২টায় তিনি সেখানে পৌঁছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম বড় কোনও সাংগঠনিক বৈঠক।

অনুষ্ঠানে ইতোমধ্যে উপস্থিত রয়েছেন– বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা।

দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে অন্তকোন্দল এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সরাসরি নির্দেশনা দিতে পারেন তিনি। এতে তিন সংগঠনের সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিয়েছেন।

গতকাল শুক্রবার (৮ মে) কৃষিবিদ ইনস্টিটিউটে মতবিনিময়সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানিয়েছেন, বিএনপি এবং এর তিনটি অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সভাটির আয়োজন করা হয়েছে।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে