ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » তারে ঝুলছে ‘বোমাসদৃশ’ বস্তু, বাজছে ভাষণ!

তারে ঝুলছে ‘বোমাসদৃশ’ বস্তু, বাজছে ভাষণ!

১৫ আগস্টের সকালে মেহেরপুর পৌর শহরের তিন স্থানে বৈদ্যুতিক তারে ঝুলছিল বোমাসদৃশ বক্স। যা দেখে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ বক্সগুলো উদ্ধার করে বোমা নয় বলে নিশ্চিত করে। তবে বক্সগুলোতে শেখ মুজিবের ভাষণ বাজছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১৫ আগস্ট) ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বোমাসদৃশ বক্সগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পায় সাধারণ মানুষ।

বোমাসদৃশ বস্তু বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল যায় ঘটনাস্থলে। পরে সাধারণ মানুষের সহায়তায় বক্সটি নামিয়ে রাখা হয় পানিভর্তি একটি বালতির ভেতর।কিছুক্ষণ পর কেটে দেওয়া হয় ব্যাটারির সঙ্গে তারের সংযোগুলো। বক্সটি খুলে দেখা যায় সাউন্ড বক্স আকৃতির এক বস্তু। এরপর শহরের কোর্ট মোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে আরো দুটি বস্তু রাখার খবর আসে। পরে উদ্ধার করা হয় কোর্ট মোড়ের বস্তুটি।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রাখা এসব বস্তু দেখতে অনেকটা বোমার মতো।

পাশাপাশি এগুলো থেকে শেখ মুজিবের ভাষণ শোনা যাচ্ছিল। ফলে ১৫ আগস্ট সকালে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে এমন বস্তু ঝুলতে দেখে অনেকেই বিষয়টিকে ঘিরে উদ্বিগ্ন হয়ে পড়েন।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বস্তুগুলো কারা বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রেখেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে