ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » তাজিমকে আহবায়ক ও হাবিবুরকে সদস্য সচিব করে খুলনা মহানগর ছাত্রদলের নতুন কমিটি

তাজিমকে আহবায়ক ও হাবিবুরকে সদস্য সচিব করে খুলনা মহানগর ছাত্রদলের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক,খুলনা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা মহানগর ও জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১২ মে) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

ঘোষিত কমিটিতে খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে তাজিম বিশ্বাসকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুর রহমান আরিফ এবং সদস্য সচিব করা হয়েছে হাবিবুর রহমান খান বিপ্লবকে। ৪৩ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির মাধ্যমে মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে খুলনা জেলা ছাত্রদলের নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন ফিরোজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং সদস্য সচিব করা হয়েছে খান ইসমাইল হোসেনকে। জেলা কমিটি ৩০ সদস্যবিশিষ্ট বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনা মহানগর ও জেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

 

খুলনা মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও দায়িত্ব পেয়েছেন সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, মো. শাকিল আহমেদ, সজল হোসেন, নাজিম উদ্দিন ভূইয়া শামীম, আব্দুল আহাদ শাহিনসহ একাধিক নেতা। এছাড়া সদস্য পদে রয়েছেন মো. মেরাজ হোসেন মানিক, খালিদ সাইফুল্লাহ, মিজানুর রহমান মৃদুল, হাসন ফকির, সালাউদ্দিন শান্নু, রাকিবুল ইসলাম সাজিদসহ অনেকে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনা অঞ্চলে ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আগামী রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক পুনর্গঠনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে