ঢাকা ওয়াসা ডিইএ’র নতুন কমিটি ঘোষণা: সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক নূর

নবপ্রকাশ রিপোর্ট:
ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (ঢাওডিইএ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ নূর হোসেন।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন সংগঠনের বিদায়ী সভাপতি ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী (অব.) মোঃ আবদুর রব মিয়া, বিদায়ী সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রকৌশলী (অব.) মোঃ আরমান ভূইয়া এবং নির্বাহী সদস্য ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান।
নবঘোষিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি (১) গোলাম মোস্তফা, সহ-সভাপতি (২) মোঃ মিজানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক (১) মোহাম্মদ মাহবুব আলম আল আজাদ এবং (২) মোঃ আসাদুজ্জামান। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান ভূইয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ সাজ্জাদ হোসেন।
এছাড়া অর্থ সম্পাদক মানিক চন্দ্র মহানায়ক, প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন টিটু, সহ-প্রচার সম্পাদক মোঃ মামুনুর রহমান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ শফিউল আলম এবং সহ-সম্পাদক মোঃ রাহাত হোসেন দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—তথ্য, দপ্তর ও লাইব্রেরি সম্পাদক মোঃ আরিফুজ্জামান, সহ-তথ্য সম্পাদক মীর সালমান সাঈদ হাসান, সমাজ কল্যাণ ও সমবায় সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, প্রশিক্ষণ, গবেষণা ও চাকরি বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আহমেদ সাঈদ সাব্রি আল এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইয়াকুব হোসেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রিয়াদ আহমেদ, মোহাম্মদ ইতিয়ার মাসউদ, মোঃ নূর-ই নেয়ামত খান, উত্তস সমাদ্দর এবং রাজেস ত্রিপুরা।
নবনির্বাচিত সভাপতি মোঃ মনিরুজ্জামান বলেন, “সকলের সহযোগিতা ও পরামর্শে আগামী দুই বছর দায়িত্ব পালন করতে চাই। ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনকে একটি শক্তিশালী ও প্রকৌশলী-বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
