ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ঢাকা উত্তর সিটির অংশ হল পূর্বাচল: মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা উত্তর সিটির অংশ হল পূর্বাচল: মন্ত্রিসভায় অনুমোদন

স্টাফ রিপোর্টার:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীনে থাকা এ প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করারও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে মোট পাঁচটি এজেন্ডা থাকলেও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই প্রস্তাবটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাটি তিনটি জেলার (ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর) সীমানায় অবস্থিত।
এই প্রশাসনিক জটিলতার কারণে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম পর্যাপ্ত ছিল না। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে কাঙ্ক্ষিত নাগরিক সেবাও নিশ্চিত করা যাচ্ছিল না। তাছাড়া এলাকাটি সিটি করপোরেশনের আওতাভুক্ত না হওয়ায় ওয়াসার সেবা পাওয়াও সম্ভব হচ্ছিল না।
এসব সমস্যা সমাধান এবং টেকসই নগর ব্যবস্থাপনার মাধ্যমে এলাকাটিকে বসবাসের উপযোগী করতে পূর্বাচলকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।
এর ফলে ওই এলাকার বাসিন্দারা জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ বা সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় নাগরিক সেবা সহজেই পাবেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে