অপরাধ দমন ও মাদক নির্মূলে রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৪৮৩ জন। এসব ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে ৫৯টি মামলা।
বুধবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ১২০ কেজি গাজাঁ, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন এবং ৫ লিটার দেশি মদ।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের তালিকায় সর্বোচ্চ ১৩২ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া ওয়ারী বিভাগ ৮০ জন, উত্তরা বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৪৫ জন, গুলশান বিভাগ ৪০ জন, রমনা বিভাগ ৩৪ জন এবং লালবাগ বিভাগ ৩৩ জনকে গ্রেপ্তার করে। পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ১১ জন।
