ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ড. ইউনূসকে হেনস্তা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের

ড. ইউনূসকে হেনস্তা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের

নবপ্রকাশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা ও কটূক্তির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সরকার। এই অনভিপ্রেত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও সূত্রে জানা যায়, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা হয়ে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের আট নম্বর টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে বেশ কয়েকজন ব্যক্তি এগিয়ে গিয়ে উচ্চস্বরে স্লোগান দেন।

এ সময় বিক্ষোভকারীরা তাঁকে উদ্দেশ্য করে ‘ইউ আর আ টেররিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী), ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (আপনি এখানে কেন এসেছেন) এবং দেশের গণতন্ত্র ধ্বংস ও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন স্লোগান ও তীব্র কটূক্তি করেন। পরবর্তীতে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং সঙ্গে থাকা সহযোগীদের সহায়তায় ড. ইউনূসকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বিদেশে দেশের সম্মানিত ব্যক্তিত্ব ও নাগরিকদের ওপর এ ধরনের আক্রমণ বা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এর পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে