ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময়

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময়

নবপ্রকাশ ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সংক্ষিপ্ত ও সৌজন্যমূলক মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে এই মতবিনিময় ঘটে। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়া শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড. খলিলুর রহমানকে আন্তরিক ধন্যবাদও জ্ঞাপন করেন।

চলতি অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিশ্বনেতাদের এই কূটনৈতিক মহাসমাবেশে তাঁদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের বিচারে ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে