ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেফতার ৬৩, ডিবির পৃথক অভিযানে আরও ৭

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেফতার ৬৩, ডিবির পৃথক অভিযানে আরও ৭

রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও সাতজনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৭ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ এবং তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ১৩ জনকে আটক করা হয়েছে। একই অভিযানে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আরও ৩৯ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে আরও সাতজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারের সঙ্গে জড়িত এবং একজন দস্যুতা, ছিনতাই ও ডাকাতি মামলার আসামি বলে জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন, মাদক নির্মূল এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে