ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ডনের জামিন নামঞ্জুর: সালমান শাহ হত্যা মামলা

ডনের জামিন নামঞ্জুর: সালমান শাহ হত্যা মামলা

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি খলঅভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে এই জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে ডনের পক্ষে জামিনের পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট মফিজুল ইসলাম আসলাম। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আপত্তি এবং মামলার সার্বিক গুরুত্ব বিবেচনা করে বিচারক জামিন আবেদনটি নামঞ্জুর করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৯ আগস্ট ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেফতার করে। পরবর্তীতে ২৭ আগস্ট আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ৯ সেপ্টেম্বর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। ইতোপূর্বেও কয়েক দফা জামিনের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ নিজ বাসভবনে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারে অভিযোগ করা হয়, এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে