ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা: আসামি মাকসুদ কামাল ও জাফর ইকবাল

ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা: আসামি মাকসুদ কামাল ও জাফর ইকবাল

নবপ্রকাশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও উসকানি দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং বিশিষ্ট লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) থেকে জানা যায়, ২০২৪ সালের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার ঘটনা ঘটে। ওই হামলায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য প্রদান এবং হামলার নেপথ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইন্ধন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর এসব অভিযোগে আটজনের নাম উল্লেখ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফর্মাল চার্জ) দাখিল করেছিল প্রসিকিউশন।

মামলার অন্য আসামিরা হলেন—সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

আসামিদের মধ্যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। পলাতক থাকা অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান ও মাজহারুল কবির শয়নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে