ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » টেকসই শান্তিতে নারী নেতৃত্ব চায় বাংলাদেশ

টেকসই শান্তিতে নারী নেতৃত্ব চায় বাংলাদেশ

নবপ্রকাশ ডেস্ক:

বিশ্বজুড়ে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে এই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। নিরাপত্তা পরিষদের ঐতিহাসিক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর কার্যকর বাস্তবায়ন ও জবাবদিহি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্মরণ করিয়ে দেন যে, ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে এই রেজুলেশন সমর্থনে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রেখেছিল। তিনি নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, জলবায়ু ও মানবিক কার্যক্রমে ডব্লিউপিএস অ্যাজেন্ডার অন্তর্ভুক্তি এবং নারীর প্রতি সহিংসতার জবাবদিহি নিশ্চিত করার জোর দাবি জানান।

তিনি আরও জানান, বাংলাদেশ বর্তমানে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করছে। এ ছাড়া নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের বিশেষ উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টি তুলে ধরে সদস্য রাষ্ট্রগুলোকে আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে