ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » টিকিট যার, ভ্রমণ তার: সোমবার থেকেই নামছেন ম্যাজিস্ট্রেট

টিকিট যার, ভ্রমণ তার: সোমবার থেকেই নামছেন ম্যাজিস্ট্রেট

নবপ্রকাশ ডেস্ক:

অনলাইনে রেলওয়ের টিকিট উন্মুক্ত হওয়ার সাথে সাথেই অদৃশ্য হয়ে যাওয়া বা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়ার বহুল আলোচিত সিন্ডিকেট ভাঙতে এবার কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সিলেটে আদালতের স্বপ্রণোদিত মামলার পর এবার ট্রেনের টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে সরাসরি মাঠে নামছে জেলা প্রশাসন। আগামী সোমবার থেকে সিলেট রেলওয়ে স্টেশনে নিয়মিত দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসনের নিয়োজিত ম্যাজিস্ট্রেট। পাশাপাশি টিকিটের সাথে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম হুবহু না মিললে তাৎক্ষণিকভাবে যাত্রা বাতিল করা হবে।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। পরিদর্শনকালে তাঁর সাথে থাকা চারজন ম্যাজিস্ট্রেটের টিম ট্রেনের টিকিট বিক্রি এবং যাত্রীদের তথ্য যাচাইয়ে নানা অনিয়ম ও অসংগতি স্বচক্ষে প্রত্যক্ষ করেন।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন স্পষ্ট জানিয়ে দেন, আগামী সোমবার থেকে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে যাতায়াতকারী প্রতিটি যাত্রীকে অবশ্যই টিকিটের নামের সাথে নিজ এনআইডি কার্ডের তথ্য মিলিয়ে ট্রেনে উঠতে হবে। টিকিটের সাথে যাত্রীর পরিচয় নিশ্চিত না হলে কাউকেই ভ্রমণ করতে দেওয়া হবে না। গত বৃহস্পতিবার রাতের পরিদর্শনে অনেক যাত্রীর টিকিটের সাথে এনআইডির তথ্যে গরমিল পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি অনলাইনে টিকিট ছাড়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়টি তীব্র সমালোচনার জন্ম দেয়। বিষয়টি আদালতের নজরে এলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান স্বপ্রণোদিত হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন। গত বুধবার মামলাটি পিবিআইয়ের (PBI) কাছে তদন্তের জন্য হস্তান্তর করা হয় এবং দেশের একটি জাতীয় দৈনিকে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করার এক দিনের মাথাতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন এবং রেলওয়ে স্টেশনে সরাসরি প্রশাসনিক নজরদারির এই যুগান্তকারী ঘোষণা আসে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে