ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » টানা ভারী বর্ষণে ইসলামাবাদে বন্যা:শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

টানা ভারী বর্ষণে ইসলামাবাদে বন্যা:শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নবপ্রকাশ ডেস্ক:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং সংলগ্ন শহর রাওয়ালপিন্ডিতে টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যা হয়েছে। এতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নাল্লা লাই খালের পানি বিপৎসীমা অতিক্রম করায় তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ খবর প্রকাশ করেছে জিও নিউজ।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত হয়েছে। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার নাদিম নাসির জানান, শহরে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। টানা বৃষ্টিতে নাল্লা লাই খালের পানি উপচে পড়ায় কাটারিয়ান ও গায়ালমান্ডি সেতু এলাকায় পানি রেকর্ড উচ্চতায় পৌঁছায় এবং সাইরেন বাজিয়ে স্থানীয়দের সতর্ক করা হয়। লিয়াকত বাগ, সায়্যিদাবাদ, ঢোক খাবা, পীরওয়াধাইসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি ও পয়ঃনিষ্কাশন সংস্থা বা ওয়াসা বৃষ্টিজনিত জরুরি অবস্থা জারি করে ভারী যন্ত্রপাতি দিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে