ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » টানা চতুর্থবারের মতো টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফর

টানা চতুর্থবারের মতো টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফর

নবপ্রকাশ ডেস্কঃ
পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে টানা চতুর্থবারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন এসপায়ার পার্টির নেতা বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান।গত ৭ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৩৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে জয়ী হন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট।
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে ২০১০ সালে প্রথমবার সরাসরি মেয়র নির্বাচনে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছিলেন লুৎফুর রহমান। কিন্তু নির্বাচনের আগে হঠাৎ করেই লেবার পার্টি তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেয়। এতে ক্ষুব্ধ হয়ে দল ছাড়েন লুৎফুর রহমান। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ২৩ হাজার ২৮৩ ভোট পেয়ে লেবার প্রার্থী হেলাল আব্বাসকে ৭ হাজার ৩৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এরপর থেকে টাওয়ার হ্যামলেটসে প্রতিদ্বন্দ্বিতা করে কোনো নির্বাচনে আর হারেননি তিনি। প্রতিবারই লেবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বরোতে (স্থানীয় কর্তৃপক্ষ) লেবারকে হারিয়ে জয় পেয়েছে।
গত শুক্রবার প্রকাশিত ফলাফলে লুৎফুর রহমান ৩৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে জয়ী হন। কাউন্সিলের তথ্য অনুযায়ী, এবার বরোটিতে মোট ভোটার ছিলেন ২ লাখ ১৯ হাজার ৩০ জন। ভোট পড়েছে ৪২ দশমিক ১ শতাংশ।
মেয়র নির্বাচনে জয়ের পাশাপাশি কাউন্সিল নির্বাচনেও বড় সাফল্য পেয়েছে লুৎফুর রহমানের এসপায়ার পার্টি। শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৪৫ সদস্যের কাউন্সিলে দলটি ৩০টি আসনে জয় পেয়ে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে