ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জুলাইতে ১ লাখ স্বাস্থ্য কর্মী নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাইতে ১ লাখ স্বাস্থ্য কর্মী নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। তার মধ্যে থাকবে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী।
মঙ্গলবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, নরসিংদী জেলাকে নিয়ে কয়েক হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে মনোহরদী বেলাবো এর এক ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না।বেলাবো উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব ও বেলাবো থানার ওসি এসএম আমানুল্লাহসহ রাজনৈতিক নেতারা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে