ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৩৭ জন

জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৩৭ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে চলতি জুন মাসজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ চিরুনি অভিযানে মোট ১ হাজার ৫৩৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ জুন) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ৫৪ জন চাঁদাবাজ রয়েছে। এর মধ্যে একজন পুলিশি তালিকাভুক্ত চাঁদাবাজ এবং বাকি ৫৩ জন তালিকার বাইরে থাকা চাঁদাবাজ। এছাড়া রাজধানীর নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিতকারী বিভিন্ন সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাত চক্রের মোট ৪৬৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২০ দিনে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের অভিযানে ১ হাজার ২০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নগরবাসীর নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে রাজধানীতে অপরাধ প্রবণতা আরও কমে আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে