ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » জুনে মুক্তি পেতে পারে মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি ‘জন নায়াগন’

জুনে মুক্তি পেতে পারে মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি ‘জন নায়াগন’

জুনে মুক্তি পেতে পারে মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি ‘জন নায়াগন’

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিলম্ব, সেন্সর–জটিলতা আর একাধিক গুঞ্জনের পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে থালাপতি বিজয়ের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ সিনেমা ‘জন নায়াগন’। রূপালি পর্দার জনপ্রিয় নায়ক থেকে বাস্তবের মুখ্যমন্ত্রী হওয়া বিজয়ের এই ছবিটিকে ঘিরে এখন ভক্ত ও সিনেমাপ্রেমীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুন ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।

টিকিট বুকিং প্ল্যাটফর্মে আগাম আভাস

যদিও নির্মাতা প্রতিষ্ঠান বা বিজয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে অনলাইনের কয়েকটি জনপ্রিয় টিকিট বুকিং প্ল্যাটফর্মে হঠাৎ করেই ‘১৯ জুন’ মুক্তির তারিখটি দৃশ্যমান হয়েছে। এর পর থেকেই নেটদুনিয়ায় ভক্তদের মাঝে সিনেমাটি নিয়ে নতুন করে রোমাঞ্চ ও আলোচনা শুরু হয়।

সেন্সর জটিলতায় পিছিয়েছিল মুক্তি

হিটমেকার পরিচালক এইচ বিনোথ পরিচালিত এই পলিটিক্যাল-অ্যাকশন ঘরানার সিনেমাটি শুরুতে চলতি বছরের ৯ জানুয়ারি মুক্তির কথা ছিল। কিন্তু সেন্সর সার্টিফিকেট সময়মতো না পাওয়ায় এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়।

সম্প্রতি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের (KVN Productions) কর্ণধার ভেঙ্কট কে নারায়ণা জানান, তাঁরা এখনো সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছেন। তবে ছাড়পত্র হাতে পাওয়া মাত্রই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

কানের সফর সংক্ষেপ করে ফেরার গুঞ্জন: ভারতীয় গণমাধ্যমের সূত্রানুসারে, সিনেমাটির মুক্তি দ্রুত নিশ্চিত করতে স্বয়ং বিজয় বেশ তৎপর। কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া ছবির প্রযোজককে দ্রুত দেশে ফিরে এসে মুক্তির চূড়ান্ত প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার অনুরোধ করেছিলেন বিজয়—এমন খবরও ছড়িয়ে পড়েছে সিনেমাপাড়ায়। ফলে ধারণা করা হচ্ছে, বহু প্রতীক্ষিত ছবিটি অবশেষে মুক্তির একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

তারকা বহুল কাস্টিং ও রাজনীতিতে বিজয়ের নতুন অধ্যায়

হাই-ভোল্টেজ এই রাজনৈতিক-অ্যাকশন ছবিতে বিজয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পূজা হেগড়ে, ববি দেওল ও প্রকাশ রাজের মতো তারকাদের। সিনেমাটির আবহ সংগীত ও গান পরিচালনার দায়িত্বে আছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন।

উল্লেখ্য, সম্প্রতি তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বিজয়। তাঁর রাজনৈতিক দল ‘তামিলগা ভেত্রি কাজাগাম’ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে এবং বিজয় রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গত ১০ মে তাঁর এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তৃষাও, যা দুই তারকার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।

রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করার আগে ‘জন নায়াগন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় নিজের শেষ ম্যাজিক দেখাতে বিজয় প্রস্তুত, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে