ঢাকা
ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জিডিডিএফ-এর সভাপতি হতে সম্মতি দিলেন জাবি উপাচার্য

জিডিডিএফ-এর সভাপতি হতে সম্মতি দিলেন জাবি উপাচার্য

মোঃ আকরাম হোসেন,গাজীপুর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গ্লোবাল ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (জিডিডিএফ)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মতি প্রদান করেছেন।

জিডিডিএফ বাংলাদেশের নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫৮টি নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা এবং দেশের আটটি বিভাগজুড়ে কার্যরত ২৫৮টি তৃণমূল নাগরিক সমাজ সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জাতীয় প্ল্যাটফর্ম। সংগঠনটি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গঠনমূলক উদ্যোগের মাধ্যমে গণতান্ত্রিক অংশগ্রহণ, নির্বাচন পর্যবেক্ষণ, ভোটার শিক্ষা, নাগরিক সচেতনতা, সুশাসন এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করে আসছে।

জিডিডিএফ-এর পক্ষ থেকে জানানো হয়, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের শিক্ষাজীবন, প্রশাসনিক নেতৃত্ব এবং উচ্চশিক্ষায় প্রাতিষ্ঠানিক সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর দৃঢ় অঙ্গীকার তাকে এ দায়িত্বের জন্য বিশেষভাবে উপযুক্ত করে তুলেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাঁর নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে