ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » জবির বাসে হামলা, নারী শিক্ষার্থী আইসিইউতে

জবির বাসে হামলা, নারী শিক্ষার্থী আইসিইউতে

জবি প্রতিনিধি,

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ভুমদক্ষিণ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে(কালিগঙ্গা) হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাসটির বিভিন্ন অংশ সহ সব জানালার কাচ ভেঙে ফেলা হয়। হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১ ব্যাচ) এক ছাত্রী রিনভীর মাথা ফেটে গেছে। অন্য শিক্ষার্থীদের হাত পা কেটে যাওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, সিংগাইরের ভুমদক্ষিণ বাজার এলাকায় বাসটি অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর বাসটির সামনের ও পাশের একাধিক কাচ ভাঙা অবস্থায় দেখা যায়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, একটি বাস তাঁদের চাপা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল। তবে সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস, নাকি অন্য কোনো বাস—তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে হামলার সূত্রপাত হয়।

ঘটনার সঙ্গে সিদ্দিক হেডমাস্টারের ছোট ছেলে কাওসার ও তাঁর মায়ের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, কাওসার ও তাঁর মা মিলে বাসে হামলা করেন। হামলার একপর্যায়ে শিক্ষার্থীদের ওপরও আক্রমণ করা হয়। এতে রিনভীর মাথা ফেটে যায় এবং অপর শিক্ষার্থীরা আহত হন।

চালককেও আহত দেখা গিয়েছে তবে বাসে যে হেলপার থাকার কথা ছিল, তিনি সেখানে ছিলেন না বলেও জানা গেছে। আহত রিনভীকে পরে তাঁর বাবা ঘটনাস্থল থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, “আমরা প্রশাসনের পক্ষ থেকে অলরেডি থানায় আছি। আমাদের বাসের ড্রাইভের সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পাশাপাশি আমাদের বাসের জানালা ভাঙ্গা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ছাড়াও অভিযুক্তদের ব্যাপারে সিদ্দিক হেডমাস্টারের ছেলে কাওসারের সম্পৃক্ততা রয়েছে বলে জানান তিনি।
এদিকে হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে