ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধ দমনে স্থায়ী চেকপোষ্ট

জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধ দমনে স্থায়ী চেকপোষ্ট

নবপ্রকাশ ডেস্ক:
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রবেশমুখে স্থায়ী চেকপোস্ট স্থাপন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ফৌজদারহাট–বায়েজীদ বাইপাস সড়ক থেকে জঙ্গল সলিমপুর প্রবেশমুখে এই চেকপোস্টের উদ্বোধন করেন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।

উদ্বোধনকালে তিনি বলেন, এই চেকপোস্টের মাধ্যমে জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণ এবং অনিয়মিত প্রবেশ বন্ধ করা সম্ভব হবে।

উল্লেখ্য, সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর একটি নির্মাণাধীন ক্যাম্প ভেঙে ফেলার ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়।

এর আগে গত ১৯ জানুয়ারি ওই এলাকায় অভিযানে গেলে র‍্যাবের ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়া সন্ত্রাসীদের হামলায় নিহত হন। ওই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

এছাড়া গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ যৌথ বাহিনীর সমন্বয়ে বড় ধরনের অভিযান পরিচালিত হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে