ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » চীন-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি চান এলজিআরডি মন্ত্রী

চীন-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি চান এলজিআরডি মন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে ‘বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণসংযোগ কেন্দ্র’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। চীনের জাতীয় দিবস উদযাপন ও বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যে ড. আবদুল মঈন খান বিদায়ী চীনা রাষ্ট্রদূতের অবদানের কথা স্মরণ করে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে ইয়াও ওয়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমরা সামনে আরও বাড়িয়ে নিতে আগ্রহী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে