ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » চট্টগ্রামে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

চট্টগ্রামে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

নবপ্রকাশ ডেস্ক:

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকা থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ জন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর ব্রিজ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আবু মুসা প্রকাশ রফিক (২৬), জানে আলম (২৭) ও মো. ইয়াছের (২৫)। তাঁরা সবাই কক্সবাজারের উখিয়া বালুখালী-২ এলাকার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আকবরশাহ থানা পুলিশ জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্টে দায়িত্বে থাকাকালে তিনজনের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাঁদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাঁদের কাছ থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া আসামিদের কাছ থেকে একটি কাঠের রামদা, একটি কাঠের হাতুড়ি, প্লাস্টিকের হাতলযুক্ত একটি চ্যাপ্টা বাটালি এবং একটি রেতি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নম্বর-৩৪, তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬) দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের আদালতের মাধ্যমে বিজ্ঞ জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে