ঢাকা
ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » গ্রাহকদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

গ্রাহকদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

নীতি সহায়তা ও প্রণোদনা পেতে হলে সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে গ্রাহকদের। এ বিষয়ে বুধবার (২৯ জুলাই) একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজসহ যেকোনো ধরনের নীতি সহায়তা দেওয়ার আগে আবেদনকারীর বিরুদ্ধে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিপক্ষে রিট পিটিশনসহ অন্য কোনো মামলা চলমান থাকলে তা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহারের পরই আবেদন বিবেচনা করা হবে।

এ ছাড়া আবেদনকারীদের কাছ থেকে একটি হলফনামা নিতে হবে, যেখানে উল্লেখ থাকবে—সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে তাদের কোনো মামলা বর্তমানে অনিষ্পন্ন নেই। একই সঙ্গে প্রত্যাহার করা মামলাগুলোর তালিকাও আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানায়, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়াতে বিভিন্ন নীতি সহায়তা দেওয়া হচ্ছে। এর আওতায় রপ্তানিমুখী বন্ধ কল-কারখানা চালু, কৃষি, সিএমএসএমইসহ বিভিন্ন খাতে ঋণগ্রহীতাদের জন্য প্রণোদনা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু গ্রাহক একদিকে এসব নীতি সহায়তা গ্রহণ করছেন, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি এড়াতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে