ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » গোবিপ্রবিতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

গোবিপ্রবিতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

নবপ্রকাশ ডেস্ক:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মূল ফটকের ভেতরে ও বাইরে গভীর রাতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গভীর রাতে মোটরসাইকেলযোগে এসে একদল দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল গেটের বাইরে রাস্তার পাশের গাছে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপরটি সীমানা প্রাচীর পেরিয়ে ক্যাম্পাসের ভেতরের প্রাঙ্গণে গিয়ে পড়ে ও বিস্ফোরিত হয়। মধ্যরাতে হঠাৎ এই বিকট বিস্ফোরণের শব্দে ক্যাম্পাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রেক্ষাপট জানিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, “বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে, যেখানে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। কোনো একটি দুষ্কৃতকারী ও অপশক্তি মহল পরিকল্পিতভাবে এই বর্ণাঢ্য আয়োজনকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীলতা ও আতঙ্ক তৈরি করতে এমন সন্ত্রাসী হামলা চালিয়েছে।” তিনি অবিলম্বে ককটেল হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।

গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে যৌথ অভিযান শুরু করেছে পুলিশ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে