নবপ্রকাশ ডেস্কঃ
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচ থেকে সাতজন।
বৃস্পতিবার (২৮ মে) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আনিসুর রহমান।
জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুরগামী ‘দোলা পরিবহণ’ বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতের মধ্যে দুজন মোটরাইকেল আরোহী রয়েছেন।
পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কেই উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালকসহ ২ যাত্রী এবং বাসের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত ৮ বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
তিনি আরও বলেন, বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে।
