ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গু’লি করে হ’ত্যাচেষ্টা, ‘ল্যাংড়া রুবেল’সহ ৫ জন গ্রে’প্তার

গু’লি করে হ’ত্যাচেষ্টা, ‘ল্যাংড়া রুবেল’সহ ৫ জন গ্রে’প্তার

গুলি করে হত্যাচেষ্টা, ‘ল্যাংড়া রুবেল’সহ ৫ জন গ্রেপ্তার
রাজধানীর পল্লবীতে গুলি করে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ল্যাংড়া রুবেল নামে পরিচিত এক সন্ত্রাসীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, পল্লবীতে পূর্বপরিকল্পিতভাবে এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। ঘটনার পরপরই জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে ডিবি। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে