ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরে নেশার টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, সন্তানের ১ বছরের কারাদণ্ড

গাজীপুরে নেশার টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, সন্তানের ১ বছরের কারাদণ্ড

মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি:

মাদকের নেশার টাকা জোগাড় করতে বাবা-মাকে নির্যাতনের অভিযোগে গাজীপুরের কালীগঞ্জে কাজী জুয়েল (৩৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) উপজেলার চুয়ারিয়াখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে এ দণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজী জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে না পারলে তাদের সঙ্গে অসদাচরণ ও নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। এতে পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছিলেন।

পরিবারের এমন পরিস্থিতির খবর পেয়ে প্রশাসন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার
প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে